দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন এক প্রেমিক-প্রেমিকা। তবে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে বদলে যায় পুরো দৃশ্যপট। প্রেমিকার ওপর ভরসা করে প্রেমিক নদীতে ঝাঁপ দিলেও, প্রেমিকা নিজে ঝাঁপ না দিয়ে শান্ত পায়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান। অবশ্য পুলিশ ও স্থানীয় ডুবুরিদের দ্রুত তৎপরতায় অলৌকিকভাবে বেঁচে গেছেন ওই যুবক।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা।
বৃহস্পতিবার প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজ থেকে যমুনা নদীতে ঝাঁপ দেন আন্নু গুপ্ত নামের ওই তরুণ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে তাঁকে জীবিত উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, আন্নু ও ওই তরুণী প্রেমিক-প্রেমিকা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই তরুণী আন্নুর সঙ্গে সেতুতে এসেছিলেন। দুজনই আত্মহত্যার উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। তবে আন্নু নদীতে ঝাঁপ দেওয়ার পরপরই ওই তরুণী হেঁটে ঘটনাস্থল ছেড়ে চলে যান। ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর তাঁরা আন্নুকে নদী থেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।
পুলিশ জানিয়েছে, আন্নু শঙ্কামুক্ত। উদ্ধারের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে আন্নুর সঙ্গে থাকা ওই তরুণীকে শনাক্ত করে খুঁজে বের করারও চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সবদিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
কেএম